Facebook পেজ (Messenger) LeadsNimble-এ যুক্ত করুন

Updated October 27, 2026

Facebook পেজের সব Messenger chat LeadsNimble-এর Inbox-এ আনতে পেজটা একবার যুক্ত করতে হয়। কাজটা করতে হবে এমন Facebook account দিয়ে যেটা পেজের admin।

ধাপ ১ — Channels খুলুন

বাঁদিকের মেনু থেকে Channels। উপরের Social ট্যাবে আপনার যুক্ত থাকা সব পেজ, WhatsApp নম্বর ইত্যাদির তালিকা — Status-এ Connected থাকলে ঠিক আছে।

Connected Channels

ধাপ ২ — Messenger → Add connection

  1. নিচে Add another connection অংশে Messenger কার্ডে + Add connection চাপুন।
  2. Facebook-এর একটা জানালা খুলবে — নিজের Facebook account দিয়ে login করে Continue।
  3. যে পেজগুলো যুক্ত করতে চান সেগুলো বেছে নিন, সব permission চালু রেখে Save / Done।
  4. ফিরে এসে তালিকায় পেজটা Connected দেখাবে। একাধিক পেজ একসাথে যুক্ত করা যায়।

Messenger Add connection

যুক্ত করার পর অবশ্যই করবেন

Facebook-এর পেজ সেটিংসে LeadsNimble-কে Default routing app করুন আর Take control of conversations চালু রাখুন — নাহলে Lead ad-এর কিছু chat আর Meta Business AI যে chat ধরে রাখে সেগুলো ঠিকমতো আসে না। কীভাবে করবেন: Facebook পেজে LeadsNimble-কে chat-এর control দিন।

মনে রাখবেন

  • পেজের admin বদলালে বা Facebook password বদলালে connection-এ "Reconnect" চাইতে পারে — একই ধাপে আবার যুক্ত করুন।
  • WhatsApp, Instagram, Website Chat, Telegram — সবই একই জায়গা থেকে যুক্ত হয়।