Facebook পেজে LeadsNimble-কে chat-এর control দিন (মেসেজ মিস হওয়া বন্ধ করুন)

Updated October 27, 2026

এই সেটিং কেন দরকার: আপনার Facebook পেজে LeadsNimble-কে "Default routing app" না করলে আর "Take control of conversations" চালু না রাখলে, Lead ad (Instant form) থেকে আসা অনেক chat Facebook অন্য app-এর হাতে রেখে দেয়। তখন সেই মেসেজগুলো LeadsNimble-এ আসতে দেরি হয়, আর আপনার উত্তর বা broadcast "Another app controls this chat" লিখে আটকে যায়।

প্রতিটা Facebook পেজে একবার করলেই হবে, ২–৩ মিনিট লাগে। কাজটা করতে হবে পেজের admin account থেকে, কম্পিউটারের ব্রাউজারে।

ধাপ ১ — পেজে switch করুন

facebook.com খুলে উপরে ডানদিকে নিজের ছবিতে ক্লিক করুন, তারপর তালিকা থেকে আপনার পেজটি বেছে নিন। নিজের personal profile থেকে এই সেটিং দেখা যায় না।

প্রোফাইল মেনু থেকে পেজে switch

ধাপ ২ — Settings → Page setup

উপরে ডানে ছবি → Settings & privacy → Settings। বাঁদিকের তালিকায় Page setup-এ ক্লিক করুন। এখানে দুটো জিনিস লাগবে: Messenger conversation routing আর Advanced Messaging।

সরাসরি লিংক: Messenger conversation routing · Advanced Messaging (পেজে switch করা অবস্থায় খুলবেন)

Page setup

ধাপ ৩ — LeadsNimble-কে Default routing app করুন

  1. Messenger conversation routing খুলুন। "Default routing app"-এর নিচে Set up চাপুন।

Set up বাটন

  1. Get started চাপুন।

Get started

  1. "may be incompatible" সতর্কবার্তা আসতে পারে — Continue চাপুন।

Continue

  1. App তালিকা থেকে LeadsNimble বেছে নিন (Inbox in Meta Business Suite নয়), তারপর Continue চাপুন।

LeadsNimble বেছে নিন

হয়ে গেলে পাতাটা এমন দেখাবে — Default routing app-এ LeadsNimble:

Default routing app = LeadsNimble

ধাপ ৪ — "Take control of conversations" চালু করুন

  1. Page setup → Advanced Messaging খুলুন। "Connected Apps"-এ LeadsNimble-এর পাশে Edit চাপুন।

Connected Apps → Edit

  1. বন্ধ থাকলে এমন দেখাবে:

Toggle বন্ধ

  1. Access standby channel আর Take control of conversations — দুটোই চালু (নীল) করে Save চাপুন।

দুটো toggle চালু, তারপর Save

পেজে Meta Business AI চালু থাকলে

এই dialog-এ তৃতীয় একটা toggle থাকতে পারে — Take control of conversations with your Business AI। থাকলে বুঝবেন আপনার পেজে Meta-র নিজের AI customer-দের উত্তর দিচ্ছে আর কিছু chat নিজের হাতে রাখছে। এটাও চালু করে Save চাপুন, যাতে দরকার হলে LeadsNimble সেই chat-এর control নিয়ে উত্তর পাঠাতে পারে। Meta AI দিয়ে উত্তর দেওয়াতে না চাইলে Meta Business Suite থেকে Business AI বন্ধ করে দিন।

Business AI থেকে control নেওয়ার toggle

ধাপ ৫ — প্রতিটা পেজে একই কাজ

LeadsNimble-এ যুক্ত প্রতিটা Facebook পেজের জন্য ধাপ ১–৪ আবার করুন।

মনে রাখবেন

  • Customer-কে উত্তর দিন LeadsNimble থেকে। Meta Business Suite থেকে উত্তর দিলে সেই chat আবার Business Suite-এর হাতে চলে যায়।
  • Customer যতক্ষণ Facebook-এর Lead form-এর প্রশ্নের উত্তর দিচ্ছে, ততক্ষণ Facebook কোনো app-কেই মেসেজ পাঠাতে দেয় না — ফর্ম শেষ হলে পাঠানো যাবে।
  • Lead ad বানানোর সময় Message template → Advanced → Connect an app → LeadsNimble দিলে ফর্ম শেষ হওয়ামাত্র chat LeadsNimble-এ চলে আসে।