Dashboard-এর মেসেজ রিপোর্ট কীভাবে পড়বেন

Updated October 27, 2026

বাঁদিকের মেনুর Dashboard-এ সবার উপরে Messaging Overview। উপরে ডানদিকে সময় বেছে নিন — Today, Yesterday, 7 days, 30 days ইত্যাদি; চাইলে দিনের নির্দিষ্ট ঘণ্টাও (All hours)।

উপরের ৪টা কার্ড

  • Messages received — customer-রা মোট কতটা মেসেজ পাঠিয়েছে (লেখা, ছবি, ভয়েস সব)।
  • Customers who wrote — কতজন আলাদা মানুষ লিখেছে; একজন যতবারই লিখুক একবার গোনা হয়।
  • Messages sent — আপনার দিক থেকে কতটা মেসেজ গেছে (agent, AI, broadcast সব মিলিয়ে)।
  • Failed to send — কতটা যায়নি। Messenger-এ সাধারণ কারণ: ২৪ ঘণ্টার window বন্ধ, অথবা মানুষটা পেজ block করেছে।

Page by page

প্রতিটা পেজ বা WhatsApp নম্বরের আলাদা লাইন, নিচে Total। New chats = এই সময়ে নতুন শুরু হওয়া chat; People messaged = কতজনকে আপনি মেসেজ পাঠিয়েছেন; Seen ও Replied = তাদের কতজন দেখেছে আর উত্তর দিয়েছে।

Messaging Overview আর Page by page

Messenger: did people see and reply?

Messenger-এ যাদের মেসেজ পাঠিয়েছেন তাদের কতজন chat খুলে দেখেছে (Saw it), কতজন উত্তর দিয়েছে (Replied) আর মোট কতটা উত্তর এসেছে (Replies)।

Leads breakdown

নতুন lead কোন stage-এ আছে আর কোথা থেকে এসেছে — Facebook Lead Ads ফর্ম, Messenger ফর্ম, সরাসরি chat, ওয়েব ফর্ম। যারা শুধু ফর্ম পূরণ করেছে কিন্তু chat-এ লেখেনি, তারা এখানে গোনা হয়, মেসেজের কার্ডে নয়।

Messenger funnel আর Leads breakdown

মনে রাখবেন

  • কোনো সংখ্যার পাশে ⓘ-তে mouse রাখলে সেটা ঠিক কী গোনে লেখা আছে।
  • যে পেজে ওই সময়ে কোনো মেসেজ নেই সেটা তালিকায় দেখায় না — নিচে লেখা থাকে কয়টা লুকানো।