প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিজে থেকে মেসেজ পাঠান (Broadcast Automation)
Updated October 27, 2026
ধরুন প্রতিদিন সকাল ১০টায় স্বাগত মেসেজ, দুপুরে রিমাইন্ডার আর সন্ধ্যায় "LIVE শুরু" মেসেজ পাঠাতে চান। Broadcast → Automations-এ একটা rule বানালে LeadsNimble প্রতিদিন নিজে থেকে সেগুলো পাঠাবে।
ধাপ ১ — Automations খুলুন
বাঁদিকের মেনু থেকে Broadcast → উপরে Automations ট্যাব। নতুন rule-এর জন্য + New rule, আগেরটা বদলাতে Edit। প্রতিটা rule-এর নিচে দেখবেন পরের বার কখন যাবে (Next run), এখন কতজন পাবে (Audience now) আর পাঠাতে কতক্ষণ লাগে।

ধাপ ২ — কখন আর কাকে
- When-এ বেছে নিন every day, at the times I set। কোন কোন দিন পাঠাবে সেটা Sun–Sat থেকে বেছে নিন (কিছু না বাছলে সাত দিনই)।
- send via-তে আপনার পেজ বা WhatsApp নম্বর বেছে নিন।
- to leads — stage বা tag না দিলে যারা গত ২৪ ঘণ্টায় ওই পেজে লিখেছে তারা সবাই পাবে (Messenger-এর নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টার বাইরে মেসেজ যায় না)।

ধাপ ৩ — দিনের মেসেজগুলো
- প্রতিটা মেসেজের জন্য একটা সময় দিন, চাইলে একটা নাম (যেমন Welcome)।
- মেসেজ লিখুন, বা Saved replies থেকে বসিয়ে নিন।
- Add an image দিয়ে পোস্টার যোগ করুন — লেখার ঠিক পরে আলাদা মেসেজ হিসেবে যাবে।
- আরও মেসেজ লাগলে + Add a message (দিনে সর্বোচ্চ ১২টা)।
ধাপ ৪ — শেষ মেসেজের পরে কী হবে, তারপর Save
More options-এ দিনের শেষ মেসেজের পর lead-কে কোন stage-এ সরাবে বা কোন tag দেবে সেটা বলে দিতে পারেন। সবশেষে Active চালু রেখে Save rule।

মনে রাখবেন
- শুধু সময় বা লেখা বদলালেও ছবি থেকে যায় — আলাদা করে আবার দিতে হবে না।
- কতজনের কাছে গেল, কতজন পড়ল আর উত্তর দিল — rule-এর পাশে History-তে দেখুন।
- Facebook-এ কেউ পেজ block করলে বা account বন্ধ করলে তার কাছে মেসেজ যায় না — Dashboard-এ সেটা "Failed" হিসেবে দেখাবে।