LeadsNimble × Claude — MCP connector গাইড

Updated October 29, 2026

Claude-কে সাধারণ ভাষায় প্রশ্ন করলে Claude সরাসরি CRM থেকে ডেটা এনে উত্তর দেয় — POS vs CRM, conversion, page-এর message, দেরিতে তোলা order, যেকোনো chat পড়া। Connector শুধু ডেটা পড়ে, CRM-এ কিছু বদলায় না।

যা লাগবে

  • claude.ai account (Pro / Max / Team / Enterprise)
  • LeadsNimble-এর login — Admin, বা report দেখার অনুমতি আছে এমন account
  • Connector URL: https://app.leadsnimble.com/mcp

ধাপ ১ — connector যোগ করুন (একবারই)

  1. claude.ai খুলুন (browser বা Claude desktop app)
  2. নিচে বাঁদিকে নিজের নাম → Settings → Connectors
  3. Add custom connector চাপুন
  4. Name: LeadsNimble · URL: https://app.leadsnimble.com/mcp → Add

ধাপ ২ — login করে অনুমতি দিন

  1. LeadsNimble-এর পাশে Connect চাপুন
  2. LeadsNimble-এর login পেজ খুলবে — নিজের CRM email ও password দিন
  3. Allow চাপুন → Connected দেখালে শেষ

যে account দিয়ে login করবেন, Claude শুধু সেই company-র ডেটাই দেখবে।

ধাপ ৩ — chat-এ ব্যবহার

  1. নতুন chat খুলুন
  2. message box-এর পাশে “+” / tools মেনু → LeadsNimble চালু আছে কিনা দেখুন
  3. নিচের যেকোনো প্রশ্ন লিখুন

Mobile app-এ আলাদা কিছু করতে হয় না — web-এ যোগ করা connector mobile-এও চলে।

Claude Code (terminal) থেকে — ঐচ্ছিক

  • claude mcp add --transport http leadsnimble https://app.leadsnimble.com/mcp
  • তারপর Claude Code-এ /mcp → leadsnimble → browser-এ login → Allow

প্রশ্নের নমুনা — POS vs CRM

  • “আজ ১০টা থেকে ৫টা POS vs CRM report দাও” — POS-এর মোট order ও টাকা (POS report-এর মতো), CRM order, agent অনুযায়ী হিসাব
  • “৮ তারিখের POS vs CRM দাও, chat পড়ে কারণসহ” — POS-এ তোলা হয়নি এমন order, CRM-এ নেই এমন POS sale, duplicate — প্রতিটায় inbox ও POS link
  • “গতকাল Evening shift-এর POS vs CRM” — শুধু ঐ shift-এর সময়ের হিসাব
  • “রহিমের কোন order এখনো POS-এ তোলা হয়নি?” — শুধু একজন agent-এর তালিকা
  • “একই order দুবার POS-এ তোলা হয়েছে এমন আছে?” — একই customer, একই টাকার একাধিক sale
  • “Google Doc আকারে ৮ তারিখের POS vs CRM report বানাও” — পুরো report সাজানো আকারে (Claude-এ Google Drive connector থাকলে)

প্রশ্নের নমুনা — Conversion

  • “আজ Morning shift-এর conversion rate agent অনুযায়ী” — কতজন customer, নতুন/পুরনো, কয়টা order, rate — মোট ও প্রতি agent
  • “গত ৭ দিনে কে সবচেয়ে বেশি convert করেছে?” — ৭ দিনের agent তুলনা
  • “আজ ১০টা থেকে ৫টা কতজন নতুন customer এসেছে?” — নতুন বনাম পুরনো customer

প্রশ্নের নমুনা — Message, Page, Ad

  • “আজ কোন page থেকে কয়টা message এসেছে?” — page অনুযায়ী message, chat, উত্তর হয়েছে / হয়নি
  • “আজ কয়টা chat-এর উত্তর দেওয়া হয়নি?” — unanswered chat-এর সংখ্যা, page অনুযায়ী
  • “আজকের chat-এর কয়টা order, কয়টা support, কয়টা junk?” — chat-এর ধরন অনুযায়ী ভাগ
  • “কোন ad থেকে সবচেয়ে বেশি order এসেছে?” — ad অনুযায়ী chat, নতুন customer, order, টাকা

প্রশ্নের নমুনা — দেরিতে তোলা / সময়ের গরমিল

  • “গতকালের order কিন্তু আজ CRM-এ তোলা হয়েছে — কোনগুলো?” — customer কখন চেয়েছেন, কখন confirm, কখন CRM-এ — তিনটা সময়
  • “৮ তারিখে করিমের সব order-এর সময় দেখাও” — একজন agent-এর সব order-এর সময়

প্রশ্নের নমুনা — নির্দিষ্ট chat / order

  • “এই chat পড়ে বলো order ঠিক ছিল কিনা: https://app.leadsnimble.com/user/inbox?c=12345” — পুরো কথোপকথন + ঐ chat-এর CRM order
  • “ORD-1001 কেন POS-এ তোলা হয়নি, chat পড়ে বলো” — chat পড়ে কারণ
  • “এই customer কেন কেনেননি?” — chat পড়ে কারণ

প্রশ্নের নমুনা — Lead ও মাসিক KPI

  • “এই মাসে আমাদের অবস্থা কেমন?” — নতুন lead, won, lost, win rate, সেরা agent
  • “কোন page / campaign থেকে সবচেয়ে বেশি lead আসছে?” — source অনুযায়ী lead ও win rate
  • “রহিমের lost lead গুলো দেখাও” — একজন agent-এর lead তালিকা
  • “আমাদের pipeline-এর stage গুলো কী?” — pipeline ও stage তালিকা

ভালো উত্তরের টিপস

  • সময় বলে দিন — “আজ”, “গতকাল”, “৮ তারিখ”, “১০টা থেকে ৫টা”, “গত ৭ দিন”, বা shift-এর নাম (Morning / Evening / Night)
  • Agent-এর নাম দিলে শুধু তার হিসাব আসবে
  • “chat পড়ে কারণ বলো” লিখলে Claude প্রতিটা chat পড়ে কারণ লেখে — আন্দাজ করে না
  • “table আকারে দাও” / “বাংলায় দাও” / “Google Doc বানাও” লিখলে সেভাবে সাজায়
  • POS-এর টাকায় delivery charge ধরা, CRM-এর টাকায় শুধু পণ্যের দাম — তাই দুটো হুবহু মিলবে না
  • প্রতিটা order-এর সাথে inbox link আর POS link থাকে — click করে মিলিয়ে নিন

সমস্যা হলে

  • নতুন প্রশ্নের উত্তর না পেলে / tool না দেখালে: Settings → Connectors → LeadsNimble → Disconnect → আবার Connect
  • “login expired” বা কাজ না করলে: আবার Connect করে login দিন
  • ভুল company-র ডেটা আসলে: কোন account দিয়ে login করেছেন দেখুন
  • উত্তর ভুল মনে হলে: প্রশ্ন, তারিখ আর screenshot সহ আমাদের জানান